বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

রামগড়ে সীমান্তের ওপার থেকে সাবেক বিডিআর সদস্যের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম
রামগড়ে সীমান্তের ওপার থেকে সাবেক বিডিআর সদস্যের লাশ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তের ওপারে ভারতীয় অংশ থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামে এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা ও বিডিআরের (বর্তমান বিজিবি) সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, অংথেপ্রু মারমা শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরার কারণে স্বজনরা খোঁজাখুজি শুরু করেন।

তার ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পাওয়ার পর রাত ১০টার দিকে খবরটি স্থানীয় বিওপির বিজিবিকে জানানো হয়। পরে বিজিবিও তার খোঁজখবর নিতে শুরু করে।

থৈ অংগ্য বলেন, শনিবার ভোর থেকে পুনরায় আমরা বাবার সন্ধান শুরু করি। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আশেপাশে খুঁজতে গিয়ে নদীর ওপারে ভারতীয় অংশে পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। বাবার কপালে জখমের চিহ্ন আছে এবং তখনও রক্ত ক্ষরণ হচ্ছিল।

এদিকে, লাশের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকার ঘটনাস্থলে দ্রুত যায়। এর আগেই স্বজনরা নিজেরাই নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামছুল হক জানান, শুক্রবার রাতে নিখোঁজের খবর পাওয়ার পর বিজিবির তরফ থেকে বিএসএফকে বিষয়টি অবহিত করে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তাদের সহযোগিতা চাওয়া হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, নিহত অংথেইপ্রু মারমার কপাল ও নাকের উপর জখমের চিহ্ন আছে। কিভাবে তার মৃত্যু হল তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। লাশ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর এবং আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত আইন অনুযায়ী বিজিবি এ ব্যাপারে পদক্ষেপ নেবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...