বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

হামে প্রাণ গেল ১৯ বছরের যুবকের, সিলেটে মৃত্যু বেড়ে ২১৮

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
হামে প্রাণ গেল ১৯ বছরের যুবকের, সিলেটে মৃত্যু বেড়ে ২১৮

সিলেটে হামে আক্রান্ত হয়ে সোহেল মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জনে। শনিবার (১৪ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মিয়া (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা মুহিব উদ্দিনের ছেলে।

চলতি বছর এখন পর্যন্ত হাম ও হাম সন্দেহে ২১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৯০ জন, সুনামগঞ্জ জেলায় ৭৬ জন, হবিগঞ্জ জেলায় ৩৫ জন এবং মৌলভীবাজার জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জনের মৃত্যু হামে আক্রান্ত হয়ে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২২ জনে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৪৫২ জন, হবিগঞ্জে ২৭০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে আরও ১৩৬ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সিলেটে ১১৬ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ৫ জন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের সরকারি হাসপাতালে ৪৬২ জন এবং বেসরকারি হাসপাতালে ৮১ জনসহ মোট ৫৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...