এমপি নুসরাতের পোড়া বাড়িতে বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করল তদন্ত কমিটি

এর আগে অগ্নিকাণ্ডের পর পোড়া বাড়িটি পরিদর্শন করেন প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এজিএম) তোজাম্মেল হক। তখন তিনি জানিয়েছিলেন, মিটার, মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ এবং কাটআউট পরীক্ষা করা হয়েছে। কাটআউট অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও অক্ষত রয়েছে। এসব কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই বলে তিনি মনে করেন।
শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে বাড়িটি এখনো ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। বাড়ির বিভিন্ন অংশ খোলা অবস্থায় পড়ে রয়েছে। বসবাসের অনুপযোগী হয়ে পড়া বাড়িটি মেরামত বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। বাড়ির ভেতরে খামারের নির্ধারিত জায়গায় গরু-ছাগল রেখে খামারের কার্যক্রম চালানো হচ্ছে। তবে পরিবারের সদস্যরা এখন ক্ষতিগ্রস্ত বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না। ঘটনাস্থল তদন্তাধীন থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

