বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

দুই সন্তানকে ‘হত্যার পর’ চিরকুট লিখে বাবার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
দুই সন্তানকে ‘হত্যার পর’ চিরকুট লিখে বাবার আত্মহত্যা

চট্টগ্রামের বাঁশখালীতে পাঁচ মাস বয়সি যমজ দুই কন্যাসন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে বাবা মো. জাহেদ (৫৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনেরা। ঘটনার সময় মরদেহের পাশ থেকে উদ্ধার করা একটি চিরকুটে নিজেদের মৃত্যুর জন্য শাশুড়িকে দায়ী করেছেন জাহেদ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ি থেকে দুই শিশুসহ জাহেদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহত দুই শিশু হলো— জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত। তাদের বাবা জাহেদ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে যমজ দুই মেয়ের জন্য মানত করায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান জাহেদের স্ত্রী আফিয়া বেগম। যাওয়ার সময় দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলেও জাহেদ তাতে আপত্তি জানান এবং শিশুদের বাড়িতে রেখে যেতে বলেন।

বিকেলে বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে আশপাশের লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...