বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর নদীতে মিলল ক্ষতবিক্ষত লাশ

রাজবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তারউজ্জামান বলেন, সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল বলে শুনেছেন। আজ নদীতে তার লাশ পাওয়া গেছে। শিশুটির ঘাড়, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানতে পেরেছেন তিনি।
নেছারাবাদ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত বলেন, লাশ উদ্ধারের সময় শিশুটির ঘাড়, পিঠ ও মাথার পেছনে জখমের চিহ্ন দেখা গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত ১২ নভেম্বর সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। শনিবার সকালে সন্ধ্যা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢীকে থানায় আনা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

