জনবল সংকটে ঝিনাইদহের কৃষি বিভাগ, মাঠপর্যায়ে ব্যাহত হচ্ছে সেবা

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ৬টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ৪ জন। শূন্য থাকা ২টি পদের একটি কোটচাঁদপুরে এবং অন্যটি মহেশপুরে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ৯ জন; শূন্য রয়েছে ৫টি পদ। এর মধ্যে কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে ১টি করে পদ ফাঁকা রয়েছে।
এ ছাড়া উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ৬টি পদের মধ্যে ৫টি পূরণ হলেও কোটচাঁদপুরে ১টি পদ শূন্য রয়েছে। স্প্রে মেকানিকের ৬টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২ জন, শূন্য রয়েছে ৪টি পদ। কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডুতে ১টি করে পদ ফাঁকা রয়েছে।
চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যেও রয়েছে জনবল সংকট। পেশকার মেকানিকের ৬টি পদের মধ্যে ৪টি এবং অফিস সহকারীর ৮টি পদের মধ্যে ৪টি শূন্য রয়েছে। পাশাপাশি জেলা উপপরিচালকের কার্যালয়ে জেলা প্রশিক্ষণ কর্মকর্তার ১টি পদ ও ক্যাশিয়ারের ১ পদ দীর্ঘদিন ধরে ফাঁকা রয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান খান বলেন, জনবল সংকট থাকলেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সীমিত জনবল দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। শূন্য পদগুলো পূরণ হলে কৃষিসেবার পরিধি আরও বাড়বে এবং কৃষকদের দ্রুত ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।

