বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

ডিসেম্বরের পরও চাকরি করতে হবে, ওসিকে ছাত্রলীগ কর্মীর হুমকি

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
ডিসেম্বরের পরও চাকরি করতে হবে, ওসিকে ছাত্রলীগ কর্মীর হুমকি

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে। এ সংক্রান্ত ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই নেতাকে বলতে শোনা যায়, ‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, শুরুতে রুকু ফোন করে ওসি আতিকুর রহমানের খোঁজখবর নেন। জবাবে ওসি জানান, তিনি ভালো আছেন এবং গত ৪ নভেম্বর মোহনপুর থানায় যোগ দিয়েছেন। এরপর নিজেকে এলাকার পরিচিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে রুকু বলেন, ওসি তাদের এলাকায় অতিথি হিসেবে চাকরি করতে এসেছেন। তাই তাকে অতিথির মর্যাদা দিতে চান তারা।

কথোপকথনের একপর্যায়ে রুকুকে বলতে শোনা যায়, ‘আমি জানি, আপনি ভালো মানুষ। অতিথি হিসেবে আমাদের এলাকায় চাকরি করতে এসেছেন। আমরাও অতিথির সম্মান করতে চাই। আজকে মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে। এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’

এরপর তিনি ওসিকে অনুরোধ করে বলেন, তিনি তাদের এলাকার অতিথি। তাই এসব বিষয় নিয়ে যেন ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে হয়রানি করা না হয়। জবাবে ওসি বলেন, ‘হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।’

এরপর রুকু ওসিকে উদ্দেশ করে বলেন, ‘আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি পুলিশ শেখ হাসিনার আমলে যতটুকু নিরাপদে ছিলেন, ততটুকু নিরাপত্তা কি এখন পান? আপনি কি একটা সন্ত্রাসীর কাছে ভিড়তে পারেন, এ সরকারের আমলে? বাংলাদেশকে এ জায়গা থেকে মুক্ত করতে হবে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...