খুলনায় আওয়ামী লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দিঘলিয়া উপজেলার নিজ বাড়ির ছাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

