মোহাম্মদপুরে রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি

রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক সৈয়দ হাসান নুর ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাঁর অভিযোগ, গত ৫ নভেম্বর তাঁকে ফোন করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এর আগে তাঁর প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মধ্যরাতে হেলমেট পরা দুই ব্যক্তি রেস্তোরাঁ ও ফার্মেসির সামনে এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। এ সময় কাছেই মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন আরও কয়েকজন। স্থানীয়রা জানান, এর আগেও ওই এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

