বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

স্ত্রীর মামলায় বান্দরবানে এনসিপির নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
স্ত্রীর মামলায় বান্দরবানে এনসিপির নেতা গ্রেপ্তার

একই চিঠিতে কেন তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

মামলার বাদী মিজানুর রহমানের স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর দীর্ঘদিন ধরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন এবং নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। নানাভাবে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পেয়ে শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

শাহীনা আক্তার বলেন, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান তাঁর কোনো খোঁজখবর রাখছেন না। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন, ভরণপোষণও দিচ্ছেন না। তাঁর অভিযোগ, স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর সংগঠনটির আরেক নেতা বান্দরবান জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...