বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

যশোর আদালতে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
যশোর আদালতে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দুই আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত দুই দিনে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। শান্তিশৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে দুটি আদালত চত্বর ছাড়াও শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শিমুল হোসেনের বাড়িতেও দুটি ককটেল নিক্ষেপ করেন দুর্বৃত্তরা। তবে ককটেল দুটি বিস্ফোরিত হয়নি। পরদিন সকালে ওই বাড়ি থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে ওই বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়। এক রাতে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে এসব ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...