বিয়ের দাওয়াত খেয়ে হাসপাতালে নবদম্পতিসহ অর্ধশতাধিক, মৃত্যু ১

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস বলেন, বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ের সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া অনেকে অন্য হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন বলে তাঁরা জানতে পেরেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকট থাকায় রোগীদের হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

