বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

ফেনী সীমান্তে মিলল বিদেশি পিস্তল ও গুলি

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ এএম
ফেনী সীমান্তে মিলল বিদেশি পিস্তল ও গুলি

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার ​(১৪ নভেম্বর) সন্ধ্যায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবি-এর মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে অভিযান পরিচালনা করে। অভিযানকালে টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে তার হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

​পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফেনী বিজিবির অধিনায়ক লে, কর্নেল হাসিবুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ, দৃঢ় ও সদা প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষায় ৪ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...