বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

বিএনপি নেতাদের বিরোধিতার মুখে তাহেরীকে ছাড়াই মহাসম্মেলনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
বিএনপি নেতাদের বিরোধিতার মুখে তাহেরীকে ছাড়াই মহাসম্মেলনের সিদ্ধান্ত

এর আগে সম্মেলনে তাহেরীর অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে মাহফিলে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে, বিরোধিতা উপেক্ষা করে মাহফিলে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন তাহেরী।

এ নিয়ে শনিবার বিকেলে উপজেলার কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপনের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাহফিলে তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করেন। এ সময় শাহীন আলম রিপন বলেন, কোনোভাবেই তাহেরীর মাহফিলে অংশগ্রহণ মেনে নেওয়া হবে না। তাকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণাও করেন তিনি।

অন্যদিকে বিএনপি নেতাদের এমন হুঁশিয়ারির পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তিনি বলেছিলেন, তার ভক্তরা তার পাশে রয়েছেন এবং মাইক চললে তিনি মাহফিলে উপস্থিত হবেন।

এদিকে, সম্মেলনের জন্য নির্ধারিত তালিবপুর আহসানিয়া মিশন উচ্চ বিদ্যালয়ের মাঠ ব্যবহারে আপত্তি জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ মিয়া জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাঠে মাহফিল আয়োজনের অনুমতি বাতিল করে আয়োজকদের লিখিতভাবে জানানো হয়েছে।

সব মিলিয়ে তাহেরীর অংশগ্রহণ নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অবস্থান এবং বিদ্যালয়ের মাঠ ব্যবহারে আপত্তির মধ্যে সম্ভাব্য উত্তেজনা এড়াতে প্রশাসনের মধ্যস্থতায় তাকে ছাড়াই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...