বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী সেতুর ঢালে পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৫ নভেম্বর) ভোরে ফজরের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত চান মিয়া সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। দুর্ঘটনায় আহত দুজন হলেন- হারুন মোল্লা ও তার স্ত্রী মরিয়ম বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। পরে সড়কে গিয়ে পিকআপ ভ্যান ও তেলের ট্যাঙ্কারকে দুমড়েমুচড়ে অবস্থায় দেখতে পায়। এতে পিকআপের চালক চান মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, বাসাবাড়ির মালামাল নিয়ে ঢাকা থেকে পটুয়াখালী ফিরছিলেন হারুন মোল্লা ও তার স্ত্রী মরিয়ম বেগম। পথে পটুয়াখালী সেতুর ঢালে পৌঁছালে তাদের বহনকারী পিকআপ ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজন আহত হন। পরে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নিহত চান মিয়ার মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পটুয়াখালী হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা রবিউল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনাকবলিত পিকআপ ও ট্যাঙ্কারটি সড়ক থেকে সরিয়ে কাছের একটি ফিলিং স্টেশনে রাখা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঢাকা থেকে আসছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...