বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে নারীকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পিএম
নারায়ণগঞ্জে নারীকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. রনি (৪১) নামে এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে নাসিকের ১নং ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলে ফিরে স্থানীয়দের সামনে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত আল আমিন। পরে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত রনি ওই এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে মিজমিজি তারা মার্কেট এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন রনি। এ সময় সেখানে উপস্থিত এক নারীকে কেন্দ্র করে আল আমিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। ওই নারীকে নিয়ে প্রশ্ন করা এবং কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আল আমিন ধারালো ছুরি দিয়ে রনিকে শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়দের দাবি, রনির শরীরের বিভিন্নস্থানে অন্তত ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে চলে যান আল আমীন। প্রায় ৩০ মিনিট পর আবার সেখানে ফিরে উপস্থিত লোকজনের সামনে নিজেই রনিকে হত্যার কথা স্বীকার করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। তাদের ভাষ্য, আল আমিনকে দেখে নেশাগ্রস্ত মনে হয়েছে। কয়েক দিন ধরেই রনির সঙ্গে তার বিরোধ চলছিল বলেও স্থানীয়ভাবে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে রনির মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আল আমীনকে আটক করে থানায় রাখা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত ছুরিটি কোথায় ফেলে দিয়েছেন, সে তথ্যও পাওয়া গেছে। সেটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এশিয়া পোস্টকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তায় চলার পথে এক নারীর সঙ্গে রনি খারাপ আচরণ করেছিলেন বলে দাবি করেছেন আল আমিন। এর প্রতিবাদ করলে রনি তাকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রনিকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছেন। তবে অভিযুক্তের কথাবার্তায় কিছুটা অসংলগ্নতা রয়েছে। তার দেওয়া বক্তব্য যাচাই করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...