বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

সতর্ক করেও থামেননি যুবদল নেতা, এবার তিন মাসের জেল

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
সতর্ক করেও থামেননি যুবদল নেতা, এবার তিন মাসের জেল

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন। এর আগে শনিবার রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে পরিচালিত অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ধারায় তাদের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পাটানিগাঁও গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে রোকন সরদার (৩৫), ভেদরগঞ্জের ছয়গাঁও গ্রামের রব সরদারের ছেলে তাজেল সরদার (২৭), ফ্রান্সগাঁও এলাকার আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন এবং নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে রহিম বাদশা (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার দায়ে রোকন সরদার ও তাজেল সরদারকে তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের মে মাসেও কৃষিজমির মাটি কাটার দায়ে যুবদল নেতা রোকন সরদারকে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকে একাধিকবার জরিমানাও করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, আমরা এর আগেও তাকে দুইবার সতর্ক করেছি। তবে তিনি কিছুদিন চুপ থেকে আবারও একই কাজ করছেন। জেলা যুবদলের আজকে একটি প্রোগ্রাম রয়েছে। সেটি শেষ করে আমরা বসে তার বিরুদ্ধে একটি ব্যবস্থা নেব।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, উপজেলার কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে কৃষিজমি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...