বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

যে হাটে প্রতিদিন বিক্রি হয় ৫০ লাখ টাকার কলা

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম
যে হাটে প্রতিদিন বিক্রি হয় ৫০ লাখ টাকার কলা

ভাদসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, আগে দুর্গাদহে সাধারণ হাট বসত। প্রায় ৪০ থেকে ৪৫ বছর আগে এখানে কলার বেচাকেনা শুরু হয়। এরপর থেকে এটি কলার হাট হিসেবে পরিচিতি পেয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জয়পুরহাট জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন বাড়লেও বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষকেরা।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

সদর উপজেলার বড় মাঝিপাড়ার কৃষক শহিদুল ইসলাম জানান, ১০ দিন আগে ১০০টি কলা ৪০০ টাকায় বিক্রি করেছেন। কিন্তু ১০ নভেম্বর একই পরিমাণ কলা বিক্রি করতে হয়েছে ২৫০ টাকায়। অর্থাৎ ৮ দিনের ব্যবধানে দাম কমেছে ৩৭ দশমিক ৫ শতাংশ। তিনি বলেন, সরবরাহ বেশি থাকায় প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে।

পাকুড়তলি গ্রামের কৃষক গোলজার হোসেন এবার ২৫ বিঘা জমি বর্গা নিয়ে কলা চাষ করেছেন। জমি বর্গা ও উৎপাদন বাবদ প্রতি বিঘায় তার খরচ হয়েছে ৬০ হাজার টাকা। সব মিলিয়ে বিনিয়োগ প্রায় ১৫ লাখ টাকা। এখন পর্যন্ত প্রায় দুই লাখ টাকার কলা বিক্রি করেছেন। গাছে এখনো অনেক কলা রয়েছে।

হাটে সাগর, মালভোগ ও চম্পা জাতের কলা বিক্রি হয়। ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, এসব জাতের মধ্যে চম্পা কলার বেচাকেনা বেশি। এ হাটকে কেন্দ্র করে কৃষক ও ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিক, পরিবহনচালক, কলা ওঠানো-নামানোর কর্মী ও আড়তদারদের কর্মসংস্থান হয়েছে।

প্রতিদিন বিপুল পরিমাণ কলা কেনাবেচা হলেও হাটের জায়গা বাড়েনি। এতে যানবাহন চলাচল ও কলা ওঠানো-নামাতে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের।

সদর উপজেলার গুচ্ছ গ্রামের ব্যবসায়ী হারুনর রশীদ বলেন, দূর-দূরান্ত থেকে পাইকারেরা কলা কিনতে আসেন। কিন্তু জায়গা কম হওয়ায় ট্রাক, পিকআপ ও ভটভটি ঠিকমতো চলাচল করতে পারে না। হাটের জায়গা বাড়ানো গেলে ব্যবসায়ীদের ভোগান্তি কমবে।

জয়পুরহাটের কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, হাটের বাণিজ্যিক কর্মকাণ্ডের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এতে ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ছে।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, দুর্গাদহে কলার হাট গড়ে ওঠায় কৃষকেরা সহজে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন। কলার উৎপাদন বাড়াতে ও আধুনিক পদ্ধতিতে চাষে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, দুর্গাদহ হাটে জায়গার সংকট রয়েছে। হাট সম্প্রসারণের জন্য জায়গা খোঁজা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...