বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

টোলপ্লাজায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ, প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
টোলপ্লাজায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ, প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জসিম মৃধা (৪২) নামে এক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নাওডোবা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ১২৭ নম্বর আসামি।

গ্রেপ্তার জসিম মৃধা বিকেনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান। একই সঙ্গে তিনি বিকেনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার মৃধাকান্দি এলাকার তোতা মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সেতু ব্যবহারকারী যাত্রীরা।

ঘটনার পর ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সংঘটিত ঘটনার মামলায় জসিম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারনামীয় ১২৭ নম্বর আসামি।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...