বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকতা-কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকতা-কর্মচারীদের বিক্ষোভ

সমাবেশে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘পতিত সরকার ও পরাজিত শক্তির এজেন্টরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে এ দেশে আর কখনো পতিত ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।’

তিনি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানান।

আজ রোববার দুপুরে রাবির সিনেট ভবনের সামনে ‘সাধারণ শিক্ষকবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
আজ রোববার দুপুরে রাবির সিনেট ভবনের সামনে ‘সাধারণ শিক্ষকবৃন্দ’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং অফিসার সমিতির সদস্য রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘বিগত ১৭ বছর আমাদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছিল। সে সময় কাউকে ঘরে নিরাপদে থাকতে দেওয়া হয়নি। নেতাকর্মীরা মসজিদ, মাদ্রাসা ও মাঠে-ময়দানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।’

তিনি বলেন, ‘আমাদের ওপর এত অত্যাচার চালানোর পরও এখন শোনা যাচ্ছে, তিনি (শেখ হাসিনা) নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন এবং পুনরায় ফিরে আসার চেষ্টা করছেন। আমরা এটি কখনোই হতে দেব না। আমি বেঁচে থাকাকালীন তিনি আর বাংলাদেশের মুখ দেখতে পারবেন না। তাঁর দেওয়া সব বক্তব্যই ভিত্তিহীন ও অসার।’

​এছাড়াও সমাবেশে বিভিন্ন শিক্ষক-কর্মকর্তারা বক্তব্য দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদলনেতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...