শ্রমিকের কিশোরী মেয়েকে ধর্ষণ মামলায় গার্মেন্টস মালিক গ্রেপ্তার

ভুক্তভোগী কিশোরীর মা প্রায় দুই মাস ধরে ওই কারখানায় কাজ করছিলেন। মায়ের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তার মেয়েকে মালিকের ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য রাখা হয়েছিল। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ১৩ নভেম্বর কিশোরীর মা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। এদিকে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

