মাছ ধরতে নিয়ে ছেলেকে হত্যার অভিযোগ, বাক্প্রতিবন্ধী বাবা কারাগারে

নিহত সিয়াম উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় সে। দুই দিন পর গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজবাড়ী লঞ্চ টার্মিনাল এলাকার সন্ধ্যা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বাক্প্রতিবন্ধী আরিফ রাঢী তাঁর শারীরিক প্রতিবন্ধী ছেলে সিয়ামকে নিয়ে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে যান। এরপর বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন। পরদিন শুক্রবার পাশের গোবিন্দগুহকাঠি এলাকায় আরিফকে পাওয়া গেলেও ছেলের কোনো সন্ধান দিতে পারেননি তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

