বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

বর্তমান কর্মএলাকা বহাল রাখার দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
বর্তমান কর্মএলাকা বহাল রাখার দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের

লিখিত বক্তব্যে বলা হয়, প্রস্তাবিত বিধিমালায় নিকাহ্ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র তিন ভাগে বিভক্ত করা এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের এ পদে নিয়োগের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। এসব পরিবর্তন বিদ্যমান প্রশাসনিক কাঠামো ও নিকাহ্ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংবাদ সম্মেলনে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বহাল, মৃত ও অবসরজনিত শূন্য পদে যোগ্য উত্তরাধিকারী হিসেবে নিকাহ্ রেজিস্ট্রারদের যোগ্য পুত্রদের লাইসেন্স প্রদান, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি, আগের বিধিমালায় উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা বহাল এবং বিধিমালা প্রণয়নে নিকাহ্ রেজিস্ট্রারদের অন্তত দুইজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...