ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মাসহ নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) এম এন লারমার খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা।
ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক মংসাপ্রু ত্রিপুরা এবং পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমাসহ অন্যরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

