বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ এএম
‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা

‘ম্যানেজ’ করে চলছে অবৈধ ভাটা

মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়ায় গত বছর ‘থ্রি স্টার’ নামক একটি ড্রাম চিমনি ইটভাটা গড়ে ওঠে। কালাবদর নদের ভাঙনে এ বছর কিছুটা দূরে ভাটাটি স্থানান্তর করে পুনরায় চালু করা হয়েছে। স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ভাটার চুল্লিতে আগুন দিয়ে ইট পোড়ানো শুরু হয়েছে। অথচ এ ভাটা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন।

‘থ্রি স্টার’ ভাটার মালিক জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমির আনিচুর রহমান স্বীকার করেন, পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই তিনি অবৈধ ইটভাটাটি পরিচালনা করছেন।

হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে ২০১৩ সাল থেকে ‘লামিয়া ব্রিকস’ নামক অবৈধ ইটভাটা চালু রয়েছে। একটি অবৈধ ভাটা দীর্ঘ বছর কীভাবে চালু রয়েছে, এ প্রসঙ্গে মালিক ফরিদ ব্যাপারীও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করার কথা জানান। তাঁর ভাষ্যমতে, বৈধতার কাগজপত্র তৈরি করতে পরিবেশ অধিদপ্তরে যে খরচ ও হয়রানি হতে হয়, তার চেয়ে কম টাকায় ম্যানেজ করে ভাটা চালানো যায়। তাই তাঁর মতো অনেকে বৈধতার কাগজপত্র তৈরির ঝামেলায় যান না।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তর সম্প্রতি বাবুগঞ্জ ও উজিরপুরে চারটি এবং মুলাদীতে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। জেলার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানান, অধিদপ্তরের ঢাকা কার্যালয় থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীলেরা অবৈধ ইটভাটা সক্রিয় হওয়ার কথা স্বীকার করেছেন। তাঁরা জানান, ম্যাজিস্ট্রেট সংকটের কারণে অভিযান চালাতে পারছেন না।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...