নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে ১৭ রাউন্ড গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ

স্থানীয়দের ভাষ্য, এ ঘটনায় ১০ থেকে ১৫ জন অংশ নেন। গুলির শব্দে দত্তপাড়া সেতুর দুই পাশে বিভিন্ন ভারী যানবাহন থেমে যায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দত্তপাড়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম বলেন, ‘এই বাজারে কোনো দিন এমন ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দিয়েছে। মনে হচ্ছে, তারা আওয়ামী লীগ করে। অনেকগুলো গুলির শব্দে এলাকার লোকজনের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তাদের মাইক্রোবাস বনপাড়ার দিকে গেছে।’
সারাদেশ থেকে আরও পড়ুন

