মধ্যরাতে খুলনার নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

