চিন্ময়কে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

অপূর্ব ভট্টাচার্য বলেন, উনি নিরামিষ খাবার ছাড়া কোনো খাবারই খান না। চলাফেরাও সাধারণদের চেয়ে আলাদা। চট্টগ্রাম কারাগারে ওনার জন্য সেভাবে মোটামুটি রান্নাবান্না ও অন্যান্য ব্যবস্থা ছিল। এখন নতুন জায়গায় উনি কীভাবে খাবেন, কীভাবে থাকবেন, কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে উনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। লিভারের সমস্যা রয়েছে। আমাদের মনে হচ্ছে, এটা ষড়যন্ত্র। কারণ উনি তো জেল কোড ভঙ্গ করার মতো মানুষ নন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে চট্টগ্রাম কারাগারে আছেন চিন্ময়। তাঁর বিরুদ্ধে বর্তমানে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। কারাগারে থাকাবস্থায় এসব মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
সারাদেশ থেকে আরও পড়ুন

