ঝিকরগাছায় চায়ের দোকানে লুকিয়ে রাখা ওয়ান শুটারগান উদ্ধার, যুবক গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও একটি কার্তুজসহ মো. রাকিব হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৬) সদস্যরা।
গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার নাভারণ এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-৬ যশোর ক্যাম্পের একটি দল রাকিবের চায়ের দোকানে তল্লাশি চালায়। এ সময় দোকান থেকে একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

