এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন: আরও ৭ দিন সময় পেল তদন্ত কমিটি, গ্রেপ্তার নেই

এর আগে, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করতে গত রোববার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। বৈঠকে তদন্তের স্বার্থে প্রতিবেদন জমা দিতে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন তৈরি এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ে কাজ চলছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

