চার লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বন কর্মকর্তার বিরুদ্ধে জিডি

মো. সিরাজ দৌলা আরও বলেন, আমেনা বেগমকে তিনি চেনেন না। তাঁর কাছ থেকে আমেনা বেগমের নামে তিনটি স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্যবসায়ীদের অভিযোগ, সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসান, গার্ড আবুল কালাম বাবুল ও শাহ আলম মহাসড়কে কাঠবাহী গাড়ি ধরতে ব্যক্তিগত গাড়িও ব্যবহার করেন। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা ও ক্ষোভ রয়েছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বৈধ কাগজপত্র থাকার পরও কাঠবাহী ট্রাক আটকে দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়। টাকা না দিলে বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে ট্রাক ও মালামাল আটকে রাখা হয়। ভোগান্তির আশঙ্কায় ব্যবসায়ীরা টাকা দিয়ে রেহাই পান বলেও তাঁরা দাবি করেন।
মো. সিরাজ দৌলার ভাষ্য, গত ৫ অক্টোবর সকালে তিনি চট্টগ্রাম থেকে এক ট্রাক কাঠ নিয়ে কুমিল্লা হয়ে ঢাকায় যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে সুয়াগাজী অতিক্রমের সময় তাঁর ট্রাকটি থামানো হয় এবং টাকা চাওয়া হয়। দর-কষাকষির একপর্যায়ে মো. নাজমুল হাসানের সঙ্গে চার লাখ টাকায় দফারফা হয়। সাউথইস্ট ব্যাংকের বারইয়ারহাট শাখা থেকে আরটিজিএসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখায় আমেনা ফেরদৌসের হিসাবে চার লাখ টাকা জমা দেন তিনি।

