চিকিৎসাসেবায় হয়রানি ও দরপত্রে অনিয়মের অভিযোগ, গাংনী হাসপাতালে দুদকের অভিযান

দুদক সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি, ই-জিপি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসাসামগ্রী সরবরাহ করেও শতভাগ বিল উত্তোলনের অভিযোগ রয়েছে।
অভিযানকালে টিমের সদস্যরা অভিযোগসংশ্লিষ্ট দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন তথ্য ও নথিপত্র সংগ্রহ করেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা নিতে গিয়ে তাঁরা কোনো হয়রানি বা অনিয়মের শিকার হচ্ছেন কি না, হাসপাতালে দালালের দৌরাত্ম্য রয়েছে কি না এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, এসব বিষয়ে তাঁদের বক্তব্য শোনেন কর্মকর্তারা।
সারাদেশ থেকে আরও পড়ুন

