মিরপুরে বাসে আগুন, ছাত্রলীগের দুই কর্মী আটক

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেওয়া হয়। ওই সময় বাসে যাত্রীও ছিল। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান রাতে আজকের পত্রিকাকে বলেন, মিরপুর এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

