বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ঘরছাড়া ৫ হাজার পরিবার, সংসদে অভিযোগ এমপির

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ঘরছাড়া ৫ হাজার পরিবার, সংসদে অভিযোগ এমপির

দূষণের কারণে মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে বলেও দাবি করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ইপিজেডের বর্জ্য স্থানীয় খালে ফেলা হচ্ছে। এতে জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণী বিলুপ্ত হওয়ার পাশাপাশি কৃষিকাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের দাবি জানিয়ে মনিরুল হক বলেন, ‘আমার কথা মিথ্যা হলে—আমি সংসদ থেকে পদত্যাগ করব। আপনি একটা তদন্ত করে দেখেন।’ তিনি আরও অভিযোগ করেন, পরিবেশ অধিদপ্তর একাধিকবার প্রতিবেদন দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষতিপূরণের আদেশও বাস্তবায়িত হয়নি।

ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, বর্জ্য ব্যবস্থাপনার নামে অর্থ সংগ্রহ করে প্রভাবশালীদের দেওয়া হচ্ছে, অথচ অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে প্রাকৃতিক খালে।

মনিরুল হক বলেন, ‘হাইকোর্টের রায় আছে আমাদের পক্ষে। পরিবেশ আদালতের রায় আছে আমাদের পক্ষে। কিন্তু বাস্তবায়ন করে না।’

কুমিল্লা, নোয়াখালী ও আশপাশের এলাকার জলাবদ্ধতা দূর করতে নদী ও খাল পুনঃখনন এবং বর্জ্যদূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গোমতী নদীর নাব্যতা কমে যাওয়া, অবৈধ মাটি উত্তোলন এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতির বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

মন্ত্রী জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার অন্তত ২০টি স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ প্রকাশিত হয়েছে। গত এক দশকে নদীর চরাঞ্চলের প্রায় চার হাজার একর জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার অভিযোগও রয়েছে। তিনি বলেন, শুধু নদী খনন করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা নিতে হবে। এ জন্য নদীর সীমানা নির্ধারণ, নিয়মিত অভিযান এবং স্যাটেলাইট ছবি ও ড্রোনের মাধ্যমে নজরদারির উদ্যোগ রয়েছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘গোমতী নদীকে দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করতে হলে শুধু ড্রেজিং যথেষ্ট নয়। অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধের জন্য সমন্বিত প্রশাসনিক ও কারিগরি উদ্যোগ প্রয়োজন।’ তিনি জানান, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার সমন্বিত নদী, বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এ জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় তা যাচাই করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাবে।

মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, এই অর্থবছরে অন্তত এই প্রকল্পটি পাস করার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নদীতে ড্রেজিং করার মাধ্যমে ওই অঞ্চলের মানুষকে সম্পূর্ণরূপে উপকার দেওয়ার সুবিধা দিতে পারব।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...