দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ডাকাতি, চালক-সহকারীকে কুপিয়ে জখম

হামলায় গুরুতর আহত হওয়ার পরও চালক ও সহকারী চালক ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার জানান, ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার অপেক্ষা করা হচ্ছে। বিকল্প চালক পৌঁছালে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাটি নির্জন। এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

