খুলনায় নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ ঘটনায় মোটরসাইকেলচালক আটক

খুলনা নগর ভবনে (খুলনা সিটি করপোরেশন–কেসিসি ভবন) পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলী অপি অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
গতকাল সোমবার রাতে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাত ২০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়। খুলনা সিটি করপোশনের নিরাপত্তা শাখার সুপারভাইজার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় বাদী এজাহারে উল্লেখ করেন—গত রোববার রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে অজ্ঞাত ১৫-২০ জন কেসিসির মূল ফটকের সিঁড়ির ওপর পেট্রোল বোমাটি নিক্ষেপ করে।
সারাদেশ থেকে আরও পড়ুন

