পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

২০২৫ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে ওই মামলায় বাদীসহ চারজন সাক্ষী আদালতে বিভিন্ন তারিখে সাক্ষ্য দেন। অন্যদিকে মামলাটি বাতিলের জন্য পরীমনি হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে এ মামলায় পুনরায় অভিযোগ গঠন বিষয় শুনানির জন্য নির্দেশ দেন উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলায় আবার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন।
এ মামলায় একই বছর ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

