কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৬ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. হবি মিয়া (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আজ মঙ্গলবার ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকেলে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে যাচ্ছিল কিশোরী। পথে হবি মিয়া তাদের জোর করে নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান। এ সময় কিশোরীর ছোট ভাই কান্নাকাটি শুরু করলে শব্দ শুনে বাড়ির উঠানে আসেন তাদের খালা। তাঁকে দেখে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
সারাদেশ থেকে আরও পড়ুন

