গোয়ালঘরের দেয়াল ভেঙে চার বিদেশি জাতের গরু চুরি

নীলফামারীর ডোমারে গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে চারটি বিদেশি জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন গরুর মালিক জাকারিয়া হোসেন।
জানা গেছে, জাকারিয়া হোসেন ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। গতকাল সোমবার রাতের কোনো এক সময় চোরের দল তাঁর গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি গরু চুরি করে নিয়ে যায়।
সারাদেশ থেকে আরও পড়ুন

