ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের মারধরে শ্বশুর নিহত

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন শিকদার গ্রামবাসীর বরাত দিয়ে জানান, আজ মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের দিন নির্ধারিত ছিল। এ উপলক্ষে সকাল ৭টার দিকে বড় মেয়েকে আনতে জামাই আনোয়ারের বাড়িতে যান তিনি।
সেখানে গিয়ে দেখেন, বাবার বাড়িতে যাওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর বড় মেয়েকে মেহগনির ডাল দিয়ে মারধর করছেন আনোয়ার। এ সময় মোতালেব প্রতিবাদ করলে শ্বশুর-জামাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আনোয়ার হাতে থাকা ডাল দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে উঠোনে পড়ে যান।
সারাদেশ থেকে আরও পড়ুন

