ছেলে পরীক্ষায় ছয় বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে পেটালেন বাবা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের কক্ষে চেয়ারে বসে ছিলেন। এ সময় হঠাৎ কক্ষে ঢুকে ইউনুস আলী তাঁকে চড় মারেন। পরে অন্য শিক্ষকেরা এসে তাঁকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তিকেও কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

