সাভারে শ্রমিক আন্দোলনে আহত সেলিম মারা গেছেন

ঢাকার সাভারে শ্রমিক আন্দোলনে আহত হয়ে ১২ দিন মৃত্যু শয্যায় থাকার পর সেলিম হাওলাদার মারা গেছেন। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুরে। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবার।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুরের বাসিন্দা রহিম হাওলাদার পরিবার নিয়ে ২০ বছর ধরে ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় থাকেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ছেলে সেলিম। তিনি একটি জুতা কারখানায় কাজ করতেন। গত ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলা শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ধাওয়া দিয়ে সেলিমকে মারধর করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

