কোনাবাড়ী ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু, গায়ে লেখা ‘সতর্কবার্তা বিস্ফোরণ’

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে আছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। এটি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যার পর কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বস্তুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ভাষ্য, লাল রঙের বস্তুটি দেখতে অনেকটা বোমা বা ককটেলের মতো। এ নিয়ে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুটি দেখতে সড়ক ও ফুটপাতের পাশে উৎসুক জনতা ভিড় করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

