বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, স্বজনদের কল দিয়ে নিজেই জানান মা

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, স্বজনদের কল দিয়ে নিজেই জানান মা

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শিশুটির মা মেহেরুন্নেসাকে আটক করা হয়েছে।

জানা যায়, শিশুটির বাবা আশরাফুল হক ইমন দোকান কর্মচারী। আর শিশুটির মা মেহেরুন্নেসা গৃহিণী। বিকেলে মেহেরুন্নেসা একাই শিশুটিকে গলা চেপে হত্যা করে। এরপর তিনিই ফোনে তাঁর স্বজনদের বিষয়টি জানান এবং হত্যার দায় স্বীকার করেন। শিশুটির বাবা কর্মস্থল থেকে ফোন করে বাড়িওয়ালাকে বিষয়টি জানালে তিনি বাসায় গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে শিশু আসফিয়ার মৃতদেহ উদ্ধার করে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...