বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

লালবাগে আ. লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
লালবাগে আ. লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজন, অর্থায়ন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোস্তফা আহমেদ জুয়েল (৫০)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক।

মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ নভেম্বর বেলা দেড়টার দিকে লালবাগ থানার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা ও সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন মোস্তফা আহমেদ জুয়েল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে লালবাগ থানার পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...