বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

কালো তালিকায় থেকেও পাচ্ছে শতকোটির কাজ

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ এএম
কালো তালিকায় থেকেও পাচ্ছে শতকোটির কাজ

১৫ নভেম্বর বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, ‘কোনো প্রতিষ্ঠান দরপত্র আহ্বানের পূর্বে বারিত (কালো তালিকাভুক্ত) ছিল না, তবে দরপত্র মূল্যায়নকালে কোনো দরপত্রদাতা কোনো ক্রয়কারী কর্তৃক বারিত হয়েছে এরূপ দরপত্রদাতাও চলমান বা ভবিষ্যতে প্রক্রিয়াধীন সব দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে বিধি অনুযায়ী অযোগ্য বলে বিবেচিত হবে।’

পরিপত্রে আরও বলা হয়, ‘আইনি কাঠামোতে উপযুক্ত বিধান সংযোজন সত্ত্বেও লক্ষ করা যাচ্ছে যে কোনো কোনো দরপত্র মূল্যায়ন কমিটি বিধানের ব্যত্যয় করে বারিত দরপত্রদাতাকে চুক্তি সম্পাদনের জন্য সুপারিশ করছে এবং সুপারিশ অনুমোদনের পর তার সঙ্গে চুক্তিও করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সরকারি ক্রয় আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।’

রিভ্যালুয়েশনে এনডিইর পরেই রয়েছে এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড। তারা ভবনটি নির্মাণ করতে ৯৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ৯৩১ টাকা দর দিয়েছে। এই প্রতিষ্ঠানের ঠিকাদার মিজানুর রহমান বলেন, ‘এনডিই দুই বছরের জন্য কালো তালিকাভুক্ত হয়েছে। এ রকম বহু উদাহরণ রয়েছে যে প্রথম প্রতিষ্ঠান অযোগ্য বিবেচিত হলে কাজ পেয়েছে দ্বিতীয় প্রতিষ্ঠান। কিন্তু এখনো এনডিইর নোয়া বাতিল করা হয়নি। এটি হতাশাজনক।’

অভিযোগ পাওয়া গেছে, এনডিইকে কাজ দিতে মোটা অঙ্কের অর্থের লেনদেন হয়েছে। এ জন্য সর্বনিম্ন দরদাতা না হলেও রিভ্যালুয়েশনের নামে প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হয়েছে। এ কারণে কালো তালিকাভুক্ত হলেও এখন প্রতিষ্ঠানটির নোয়া বাতিল করা হচ্ছে না।

জানতে চাইলে রামেবির উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা নোয়া দেওয়ার পর এনডিই কালো তালিকাভুক্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো নির্মাণকাজ শুরু হয়নি। এ অবস্থায় আমাদের করণীয় কী, তা জানতে চেয়ে বিপিপিএতে চিঠি দেওয়া হয়েছে। যেভাবে নির্দেশনা আসবে, সেভাবে পদক্ষেপ নেওয়া হবে।’

নোয়া পাওয়ার পরেও কালো তালিকাভুক্ত হলে প্রতিষ্ঠান অযোগ্য বিবেচিত হবে—বিপিপিএর এমন পরিপত্রের পরও এনডিইর ব্যাপারে পদক্ষেপ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য ও রামেবি স্থাপন প্রকল্পের পরিচালক (পিডি) অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেন, ‘তাহলে তো মিটে গেল। বিপিপিএ যদি এমন পরিপত্র দেয়, তাহলে তো সব স্পষ্ট। এ রকম হলে আমরা ওই প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করাব না। এখন পরবর্তী প্রতিষ্ঠান কাজ পাবে, না কি নতুন করে দরপত্র আহ্বান করতে হবে, সেটা জেনে নিয়ে পদক্ষেপ নেব।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...