ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ক্ষুব্ধ জনতা গার্ডেন সিটি ভবনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
সংবাদ পেয়ে ফেনী মডেল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ফ্ল্যাট থেকে পারভেজ ও তাঁর স্ত্রীকে আটক করে। তবে তাদের নিচে নামিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা চড়াও হয়ে পারভেজকে মারধর শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিদের গাড়িতে তোলার পরও জনতা লাঠিসোঁটা, ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করতে থাকেন। ইটপাটকেলের আঘাতে পুলিশের পিকআপ ভ্যানটির সামনের কাচ ও অংশবিশেষ ভেঙে যায়। এ সময় উত্তেজনা ও বিশৃঙ্খলার মধ্যে ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল ও কনস্টেবল বানু দাশসহ অন্তত চারজন আহত হন।
ঘটনার বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবক ও তাঁর স্ত্রীকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, ‘আটকদের গাড়িতে তুলে থানায় আনার পথে উত্তেজিত জনতা হামলা চালায়, এতে পুলিশের গাড়ির আংশিক ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।’
ওসি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগের বিষয়টি পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

