রংপুরে ভোররাতে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগ

কোচিং সেন্টারের শিক্ষক শিপন মিয়া বলেন, তাঁর বাসা কোচিং সেন্টারের পাশেই। ভোররাতে চিৎকার শুনে বাইরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে যায়।
কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, শিক্ষার্থীদের পরিবহনের পর প্রতিদিন বাসটি প্রতিষ্ঠানের সামনে রাখা হতো। গতকালও সেখানেই ছিল। রাতে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন, বাসটি পুড়ে গেছে। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না।
সারাদেশ থেকে আরও পড়ুন

