সাভার-আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ

বেলা সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সকালে জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তবে কুমকুমারি এলাকায় কিছু বহিরাগত লোকজন সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, সকালে হেমায়েতপুরে শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন। বেলা ১১টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

