বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর

আজ বুধবার দুপুরে ওই কার্যালয়ে গিয়ে নৈশপ্রহরী মো. জিসানকে পাওয়া যায়। তাঁর ভাষ্য, ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস এবং দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত জোনাল অফিস।
জিসান বলেন, রাত সাড়ে চারটার পর তিনি কার্যালয়ের ভেতরে গিয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর ধোঁয়ার গন্ধ পেয়ে দরজা খুলে দেখেন, প্রবেশপথের বারান্দায় দাহ্য পদার্থের ওপর আগুন জ্বলছে।
জিসানের ধারণা, বাইরে থেকে গ্রিলের ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তিনি একাই তা নিভিয়ে ফেলেন। পরে খবর পেয়ে কার্যালয়ের কর্মকর্তারা সেখানে পৌঁছান।
সারাদেশ থেকে আরও পড়ুন

